ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: সংসদে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরিয়ে দিতে সংবিধান সংশোধন বিষয়ে মতবিনিময় সভা, বেলা একটায়, সমিতির সভাপতির কক্ষে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়: চিকিৎসায় রেডিয়েশন ব্যবহার-বিষয়ক দুই দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন,
সকাল ১০টায়, বিশ্ববিদ্যালয়ের মিলন হলে।
বাংলাদেশ ব্যাংক: বাংলাদেশ ব্যাংক পুরস্কার ২০১৩ প্রদান অনুষ্ঠান, বিকেল সাড়ে চারটায়, মিরপুরে বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে।
নাগরিক ঐক্য: ‘মৃত্যু অববাহিকা, বাংলাদেশের সড়ক ও নৌপথ’ শীর্ষক গোলটেবিল বৈঠক, বেলা ১১টায়, প্রেসক্লাবে।
প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন: প্রশিক্ষণ একাডেমির উদ্বোধন, দুপুর ১২টায়, পল্টন টাওয়ারে, প্রতিষ্ঠানের বোর্ড রুমে।