ঢাকায় আজ
বাংলাদেশের মহিলা পরিষদ: ‘স্থায়িত্বশীল উন্নয়নের লক্ষ্যে নারীর জন্য বিনিয়োগ: জাতীয় বাজেট’ শীর্ষক আলোচনা সভা, বেলা সাড়ে তিনটায়, সংগঠনটির আনোয়ারা বেগম ও মুনিরা খান মিলনায়তনে৷
প্রথম আলো ট্রাস্ট সহায়তা তহবিল: রাজধানীর রূপনগরের একটি বাসায় একই পরিবারের চারজনকে অ্যাসিড নিক্ষেপকারীর বিচারের দাবিতে মানববন্ধন, বিকেল পাঁচটায়, মিরপুর দুয়ারিপাড়া বাজার মোড়ে৷
গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ): খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লোগাং গণহত্যার ২৪তম বার্ষিকী উপলক্ষে প্রদীপ প্রজ্বালন ও স্মরণসভা, বিকেল চারটায়, শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে৷
নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আন্দোলন: নারীর জন্য নিরাপদ পয়লা বৈশাখ নিশ্চিতকরণ বিষয়ে সংবাদ সম্মেলন, বেলা তিনটায়, জাতীয় প্রেসক্লাবে৷
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন: তনুসহ দেশব্যাপী ধর্ষণ–নিপীড়ন–হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশ, বিকেল চারটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে।