ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী সংহতি ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন: দিন-রাত সব সময় দেশে নিরাপদে উৎসব উদ্যাপনের পরিবেশ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল, বিকেল পাঁচটায়, শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে৷
আবুল মনসুর আহমেদ স্মৃতি পরিষদ: আবুল মনসুর আহমদের শ্রেষ্ঠ গল্প ও আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ নামে দুটি বই নিয়ে মুক্ত আলোচনা, বিকেল সাড়ে চারটায়, জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে৷
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ও নাগরিক উদ্যোগ: ফরিদপুরে দুজন পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে ৷