ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ যুব মৈত্রী: সংগঠনটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল চারটায়, তোপখানা সড়কের শহীদ রাসেল মঞ্চে৷
জিয়া নাগরিক ফোরাম: ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন ও জনগণের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা, সকাল ১০টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে৷
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম: বর্ষবরণে নারী লাঞ্ছনা ও সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷
বাংলাদেশ সাপ্তাহিক পত্রিকা পরিষদ: ‘সংবাদপত্রের সংকট উত্তরণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার, সকাল সাড়ে ১০টায়, সেগুনবাগিচার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে৷