ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তধর্মীয় ও আন্তসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র: ‘গীতার নৈতিক শিক্ষা ও সমকালীন বিশ্ব’ শীর্ষক সেমিনার, সকাল ১০টায়, বিভাগীয় সেমিনার কক্ষ, কলাভবন, পঞ্চম তলা, কক্ষ নং ৫০৫৪।
রেডিয়েন্ট বনসাই সোসাইটি: তিন দিনব্যাপী বনসাই প্রদর্শনীর উদ্বোধন, বিকেল পাঁচটায়, ডব্লিউভিএ মিলনায়তন, বাড়ি নং ২০, সড়ক নং ২৭, ধানমন্ডি।
ব্রিটিশ কাউন্সিল: ‘ওয়ার্ল্ড ভয়েস’ প্রোগ্রামের মিডিয়া ব্রিফিং, বিকেল চারটায়, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়ামে, রোড নং ২৭, বাড়ি নং ৩৪, ধানমন্ডি।
গ্যালারি চিত্রক: শিল্পী প্রকাশ কর্মকারের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন, সন্ধ্যা ছয়টায়, গ্যালারি চিত্রক, রোড নং ৬, বাড়ি নং ৪, ধানমন্ডি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণা কেন্দ্র: সেমিনার ও ‘ভারতবর্ষে ফারসি চর্চা ও বিকাশে হিন্দু ধর্মাবলম্বীদের অবদান’ শীর্ষক প্রবন্ধ পাঠ, বিকেল চারটায়, মমতাজুর রহমান তরফদার সভাকক্ষে (৪৩৪ লেকচার থিয়েটার)।
সাউথবাংলা ডেভেলপমেন্ট কাউন্সিল: নৌ ও সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন: ঢাকা শহরের দুটি প্রাথমিক বিদ্যালয় ভাঙার প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন, বেলা ১১টায়, সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকে।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন: সাংবাদিকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।