ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিশু অধিকার ফোরাম: ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও করণীয়’ শীর্ষক জাতীয় আলোচনা সভা, সকাল ১০টায়, ব্র্যাক সেন্টার মিলনায়তনে৷
অন্যপ্রকাশ: গীতিকবি ভূঁইয়া সফিকুল ইসলামের নতুন গদ্যগ্রন্থ ‘প্রবাসে প্রদোষে’ গ্রন্থের প্রকাশনা উৎসব, বিকেল চারটায়, বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে৷
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ: সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, কেন্দ্রীয় শহীদ মিনারে৷
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি: ইলিয়াস আলীর সন্ধান, শফিক রেহমানের মুক্তির দাবিতে নাগরিক মানববন্ধন, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
মানস ও বারডেম: ধূমপান ও তামাক পাতা ব্যবহার ত্যাগ করার জন্য কর্মসূচি, বেলা তিনটায়, শাহবাগের বারডেম মিলনায়তনে।
সেড: চা-শ্রমিকদের অধিকার বিষয়ে নাগরিক সংলাপ, সকাল সাড়ে নয়টায়, মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউর সিবিসিবি সেন্টারে।