ঢাকায় আজ
সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি: দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বেলা তিনটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
সিপিবি: লেনিন দিবস উপলক্ষে আলোচনা সভা, বিকেল পাঁচটায়, পুরানা পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে।
বাপা ও বেলা: ‘নদী ও জীবনের গল্প’ শীর্ষক নাগরিক সমাবেশ, সকাল সাড়ে ১০টায়, বছিলা (পুরোনো) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
ব্লাস্ট: কর্মক্ষেত্রে দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদানে ন্যূনতম মানদণ্ড নির্ধারণ বিষয়ে গণশুনানি, বেলা তিনটায়, সিরডাপ মিলনায়তনে।
আবদুল জব্বার খান জন্মশতবর্ষ উৎসব উদ্যাপন কমিটি: আবদুল জব্বার খান জন্মশতবর্ষ উৎসবের সমাপনী অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
বাংলাদেশ পথনাটক পরিষদ: তনু হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, কেন্দ্রীয় শহীদ মিনারে।