ঢাকায় আজ
বিশ্বসাহিত্য কেন্দ্র: ‘বাংলাদেশ পাঠাভ্যাস উন্নয়ন: অগ্রগতি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা, বেলা ১১টা, বিশ্বসাহিত্য কেন্দ্রের ইস্ফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে
প্রথম আলো মাদকবিরোধী আন্দোলন: পরামর্শ সহায়তা ৭০ মাদকাসক্ত, মাদকাসক্ত পরিবারের অভিভাবকসহ যাঁদের পরামর্শ সহায়তা দরকার তাঁরা চলে আসুন বিকেল সাড়ে চারটা, ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: ‘তেল-গ্যাসের দাম ও গণপরিবহনের ভাড়া কমানো, রুট ও সংখ্যা বৃদ্ধি কর’ শীর্ষক আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায় পল্টনের মুক্তি ভবনে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট: সংস্কৃতিকর্মী তনু হত্যার প্রতিবাদে আলোচনা, বিকেল পাঁচটা, কেন্দ্রীয় শহীদ মিনারে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি: রুশ বিপ্লবের নেতা লেনিনের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বিকেল চারটা, শহীদ আসাদ মিলনায়তনে।
আইএফআইসি ব্যাংক লিমিটেড: আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার-২০১৪, সেরা সাহিত্য সম্মাননা অনুষ্ঠান, সকাল ১০টা ৪৫ মিনিটে পল্টনের আইএফআইসি ব্যাংক টাওয়ারে।
তেজগাঁও কলেজ: তেজগাঁও কলেজে প্রথম থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্বোধন, বিকেল চারটায় ফার্মগেটে অবস্থিত তেজগাঁও কলেজে
ব্রেকিং দ্য সাইলেন্স: শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন নিয়ে আলোচনা সভা, বেলা ৩টা, ১০/১৪, ইকবাল রোডের পাক্ষিক অনন্যা মিলনায়তনে।
হামদার্দ ইউনিভার্সিটি বাংলাদেশ (এইচইউবি): ন্যাশনাল কনফারেন্স অন শেক্সপিয়ার, সকাল ১০টা, মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদার্দ সিটি অব সায়েন্স।