ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়: ১৯তম বিশ্ববিদ্যালয় দিবস, বেলা ১১টায়, বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে (এ ব্লক)৷
শিক্ষা বাঁচাও আন্দোলন: ‘জাতীয় বাজেটে শিক্ষা ভাবনা ও বিকল্প শিক্ষা বাজেট প্রস্তাবনা’ শীর্ষক সেমিনার, বেলা সাড়ে তিনটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে৷
বিশ্বশান্তি ও মানবাধিকার আন্দোলন বাংলাদেশ: ‘সন্ত্রাস ও জঙ্গি প্রতিরোধে আঞ্চলিক ঐক্য’ শীর্ষক জাতীয় সেমিনার-২০১৬, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ): ধর্মীয় জঙ্গিবাদীদের হাতে ধারাবাহিক হত্যাকাণ্ড প্রতিরোধ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷
উন্নয়ন সমন্বয়: ‘চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে জাতীয় বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ ও বাস্তবায়ন কেন জরুরি’ শীর্ষক মতবিনিময় সভা, সকাল সাড়ে ১০টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।