ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর সার্বজনিক পূজা কমিটি: জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, বিকেল চারটায়, ঢাকেশ্বরী মন্দিরে। জাতীয় জাদুঘর: জাতীয় শোকদিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল ১০টায়, আহসান মঞ্জিল জাদুঘরে।
নিরাপদ খাদ্য আন্দোলন: নিরাপদ খাদ্যের দাবিতে মানববন্ধন, সকাল ১০টায়, কারওয়ান বাজারে ওয়াসা ভবনের কাছে।
বাঙলার পাঠশালা: ‘দক্ষিণ এশিয়ায় নব্য উদারবাদ’ শীর্ষক সেমিনার, সকাল নয়টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি: ‘ফুলবাড়ী গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে মতবিনিময় সভা, সকাল সাড়ে ১০টায়, পুরানা পল্টনের মুক্তি ভবনে।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র: তোবা গ্রুপে বেআইনি নোটিশ প্রত্যাহার কারখানা চালুর দাবিতে মানববন্ধন, সকাল ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
নাগরিক সংহতি ও আমার অধিকার ফাউন্ডেশন: ঢাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল বন্ধের দাবিতে সমাবেশ, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্রজোট: সমাবেশ, বিকেল পাঁচটায়, জাতীয় জাদুঘরের সামনে।