ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন ও জনতার মুখোমুখি আলোচনা, বেলা সাড়ে ১১টা, ধলপুর কমিউনিটি সেন্টারে।

সরদার ফজলুল করিম স্মৃতি পরিষদ: সরদার ফজলুল করিমের ৯১তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান, বিকেল চারটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে।

পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা): সবার জন্য নিরাপদ ও স্বচ্ছন্দে হাঁটার উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য পদযাত্রা, বেলা ১১টা, সাত মসজিদ রোডের আনাম প্লাজার সামনে থেকে।

স্বাধীনতা সংসদ: ‘জাতীয় উন্নয়নে নারী সমাজ’ শীর্ষক আলোচনা, সন্ধ্যা সাড়ে ছয়টা, সেগুনবাগিচার বাগিচা রেঁস্তোরায়।

পিদিম ফাউন্ডেশন: নতুন অফিসের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, বেলা ১১টা, রূপনগরের অফিস ভবনে।