ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ): ডিআরইউর সদস্যদের চক্ষু পরীক্ষা ও পরামর্শ ক্যাম্পের উদ্বোধন, সকাল ১০টায়, ডিআরইউর বাগান-সংলগ্ন হলরুমে৷
সম্মিলিত সাংস্কৃতিক জোট: সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছের ৬০তম জন্মোৎসব উপলক্ষে সংস্কৃতিকর্মীদের দিনব্যাপী আনন্দমেলার সচিত্র প্রতিবেদন, সকাল সাড়ে ১০টায় থেকে শুরু, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে৷
মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ: বিজ্ঞান মেলা, বইমেলা, চারু ও কারুশিল্প প্রদর্শনী, অলিম্পিয়াড ও আলোকচিত্র প্রদর্শনী, সকাল ১০টায়, মনিপুর উচ্চবিদ্যালয়ের বালিকা শাখার মূল ক্যাম্পাসে।