ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদ: ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে ‘শক্তিশালী, কার্যকর সিটি করপোরেশন ও নিরাপদ, নারীবান্ধব ঢাকা মহানগর’ শীর্ষক মতবিনিময় সভা, বেলা ১১টায়, সিরডাপ মিলনায়তনে।
জাতীয় মানবাধিকার কমিশন: ‘হিউম্যান রাইটস অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন, সকাল সাড়ে নয়টায়, লা মেরিডিয়ান হোটেলে।
দেশ পাবলিকেশন্স: দেশ সাহিত্য উৎসব-২০১৬, বিকেল পাঁচটায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি: কলসেন্টার ‘ইব্রাহিম হেলথ লাইন’-এর উদ্বোধন, বিকেল চারটায়, বারডেম মিলনায়তনে।