ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইতিহাস সম্মিলনী: অধ্যাপক মুনতাসীর মামুনের ৬৫-তে পদার্পণ উপলক্ষে আনন্দ অনুষ্ঠান, বিকেল সাড়ে চারটায়, বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে।
জাতীয়তাবাদী যুবদল: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বেলা তিনটায়, জাতীয় প্রেসক্লাবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ঢাকা মহানগর কমিটি: যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে পাকিস্তানের ভূমিকার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ, বিকেল সাড়ে চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে।
আবু রায়হান বিরুনী ফাউন্ডেশন: নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক সেমিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স হলে।
বাংলাদেশ পোস্টাল ই.ডি কর্মচারী ইউনিয়ন: ছয় দফা দাবিতে জাতীয় প্রতিনিধি সমাবেশ, দুপুর ১২টায়, ঢাকায় জিপিও পোস্টাল মিলনায়তনে।