ঢাকায় আজ
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ: সংগঠনটির জাতীয় কমিটির সভা, সকাল সাড়ে নয়টায়, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে৷
আইন ও সালিশ কেন্দ্র (আসক) ও চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়: শ্রমজীবী শিশুদের আঁকা চিত্র নিয়ে ‘রঙে রঙে রংধনু’ শীর্ষক চার দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন, বিকেল ৪টায়, অনুষদের আর্ট গ্যালারিতে৷
বাংলাদেশ ভাড়াটিয়া ফেডারেশন: হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে ভাড়াটিয়াদের মানববন্ধন, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷
নিরাপদ চিকিৎসাসেবা আন্দোলন: নিরাপদ চিকিৎসাসেবা পাওয়াসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷
অমর প্রকাশনী: ‘গ্রন্থ জ্ঞানের উৎস, আলোকিত মানুষ হতে বই পড়ুন’ শিরোনামে এই প্রকাশনীর দুটি গ্রন্থের প্রকাশনা উৎসব, বিকেল সাড়ে চারটায়, জাতীয় প্রেসক্লাবে৷
সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহ: গার্মেন্টস শিল্পের ৪৫ লাখ শ্রমিকদের পক্ষ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, আপত্কালীন মহার্ঘ ভাতা চালু, বাজেটে শ্রমিকদের রেশনিং ও ডরমিটরি খাতে বরাদ্দের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও লাল পতাকা মিছিল, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা): অধ্যাপক মোজাফফর আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্মরণসভা ও স্মারক বক্তৃতা, বিকেল চারটায়, বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে৷