ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ২০১৬ এবং জাতীয় ফল প্রদর্শনীর উদ্বোধন ও শোভাযাত্রা, সকাল সাড়ে নয়টায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আ কা মু গিয়াস উদ্দীন মিলকী মিলনায়তন চত্বরে৷
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ): ভারতের আন্তনদী সংযোগ প্রকল্পের প্রতিবাদে গণসমাবেশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷
বাংলাদেশ শিশু অধিকার ফোরাম: শিশুশ্রম নিরসনের লক্ষ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যের রোডম্যাপ তৈরি শীর্ষক জাতীয় আলোচনা সভা, সিরডাপের ন্যাশনাল অডিটোরিয়ামে৷
অফিসার্স ক্লাব ঢাকার মহিলা কমিটি: তিন দিনব্যাপী ঈদ মেলা ২০১৬-এর উদ্বোধন, বেলা ১১টায়, ক্লাবের মিলনায়তনে৷