ঢাকায় আজ
ইউনিভার্সিটি ল্যাবরেটরি এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন: ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ‘তোমাদের জন্য ভালোবাসা’ শীর্ষক স্মরণ অনুষ্ঠান, সকাল ১০টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কুল প্রাঙ্গণে।
স্বাধীন বাংলা বেতার কর্মী পরিষদ: কলাকুশলীদের সম্মেলন, বিকেল সাড়ে চারটায়, শাহবাগে গণগ্রন্থাগারের ভিআইপি সেমিনার কক্ষে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ: ‘বাংলাদেশের চলচ্চিত্র নীতিমালার রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠক, সকাল নয়টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ: তারেক মাসুদ, আশফাক মুনীর স্মরণোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান, সকাল ১০টায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ: ১৫ আগস্টের আলোচনা সভা, বেলা ১১টায়, কমলাপুর রেলওয়ে স্টেশনে।
শেখ রাসেল শিশু সংসদ: শিশু চিত্রশিল্পীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বেলা ১১টায়, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ: আলোচনা সভা, বেলা তিনটায়, ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ চত্বরে।
পাক্ষিক অনন্যা: অনন্যা শীর্ষ দশ পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়, রূপসী বাংলা হোটেলে।