ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদ: কবি সুফিয়া কামালের ১০৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে সুফিয়া কামাল স্মারক বক্তৃতা, সম্মাননা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ১০টায়, বাংলা একাডেমিতে৷
মুক্তিযুদ্ধ জাদুঘর: বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে আলোচনা, সকাল সাড়ে ১০টায়, জাদুঘর মিলনায়তনে৷
জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে স্মরণসভা, বিকেল পাঁচটায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে৷
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ): ‘প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বাজেট: বাস্তবায়নের পথনির্দেশ কতটুকু?’ শীর্ষক সেমিনার, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবে৷
জিয়াউর রহমান ফাউন্ডেশন: আলোচনা ও ইফতার মাহফিল, বিকেল পাঁচটায়, ইস্কাটন লেডিস ক্লাবে৷