ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলামেলা: ‘বাংলাদেশের রাজনীতির মূলধারা’ শীর্ষক আলোচনা, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবের হলরুমে।
জাতীয় গামের্ন্টস শ্রমিক ফেডারেশন: তোবা, তাজরীন, রানা প্লাজায় আহত-নিহত শ্রমিকদের নায্য ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকসমাবেশ ও লাল পতাকা মিছিল, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
পরিবেশ বাঁচাও আন্দোলন: পুরান ঢাকার কেমিক্যাল কারখানা ও গোডাউন এবং আবাসিক ভবনে কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, লালবাগ পোস্তার নিকটস্থ ইসলামবাগ ঈদগাহ মাঠের সামনে।
গুডমর্নিং অ্যাসোসিয়েশন ও প্রবীণ হিতৈষী সংঘ: ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সকাল সাতটা থেকে ১০টা পর্যন্ত, মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান।
গণসংহতি আন্দোলন: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে।
ভাড়াটিয়া পরিষদ: বাড়ি ভাড়া আইনের প্রয়োজনীয় সংস্কার, বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
রাইটার্স ফাউন্ডেশন বাংলাদেশ: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, বিকেল চারটায়, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।