ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ফিরোজা বেগম স্বর্ণপদক ২০১৬ প্রদান অনুষ্ঠান, বিকেল চারটায়, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ: ‘বাংলাদেশ প্রেক্ষিতে টেকসই উন্নয়ন অভীষ্ট: শান্তি ও নিরাপত্তা, মানবাধিকার ও সুশাসন’ শীর্ষক সংলাপ, সকাল ১০টায়, ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি: রামপাল চুক্তি বাতিল করে সুন্দরবন রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে।
অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ: বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে গোলটেবিল আলোচনা, দুপুর ১২টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগ: ‘তথ্য অধিকার আইন কী এবং কেন?’ শীর্ষক সেমিনার, বেলা ১১টায়, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফ্ফর আহমদ চৌধুরী মিলনায়তনে।