ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমী: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ‘নজরুল-বর্ণময় জীবন ও কর্ম’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ছয়টায়, জাতীয় নাট্যশালা মিলনায়তনে।
লোকাঙ্গন: ওস্তাদ মোমতাজ আলী খানের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সন্ধ্যা ছয়টায়, শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ: ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ২০১৪’ উপলক্ষে গুম ও বর্তমান বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠক, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবে।
জাতীয় গণতান্ত্রিক লীগ এবং বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম: প্রিন্সেস ডায়ানার ১৭তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা, বিকেল চারটায়, সাংবাদিক নির্মল সেন মিলনায়তনে (তোপখানা রোড)।