ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় ১৪ দল: বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বিকেল চারটায়, খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে।
ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল): অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান, বিকেল চারটায়, এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর: বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি বক্তৃতা, বেলা ১১টায়, জাদুঘরের প্রধান মিলনায়তনে।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ: তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা, বিকেল সাড়ে চারটায়, শিল্পকলা একাডেমিতে।
সম্মিলিত সামাজিক আন্দোলন: যুদ্ধাপরাধীদের বিচার দ্রুততর করার দাবিতে মানববন্ধন, বিকেল চারটায়, শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি: ‘সরকার-কোম্পানির মিথ্যাচার ও বিভ্রান্তির জবাব’ শীর্ষক আলোচনা সভা, বেলা ১১টায়, পুরানা পল্টনের প্রগতি সম্মেলন কক্ষে।
গণফোরাম: জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, বিকেল চারটায়, আরামবাগের ইডেন কমপ্লেক্সের কার্যালয়ে।