ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন: রাজধানীর ২৮টি সরকারি বিদ্যালয়ের ভূমি বেদখলের প্রতিবাদে ছাত্র গণসমাবেশ, বেলা সাড়ে ১১টায়, বেইলি রোডে ভেঙে ফেলা সামাজিক শিক্ষা কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকে।
বাংলা একাডেমি: জাতীয় শোক দিবস উপলক্ষে জয় বাংলা চলচ্চিত্রের প্রদর্শনী, বিকেল চারটায়, একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে।
বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট: ‘ইউরোপীয় ইউনিয়নের সংশোধিত জিএসপি পরিকল্পনা: বাংলাদেশের ওপর প্রভাব’ শীর্ষক সেমিনার, সকাল ১০টায়, সিরডাপ মিলনায়তনে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব): ‘জননেতা তারেক রহমান’ শীর্ষক গোলটেবিল বৈঠক, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে।
ঢাকা আইনজীবী সমিতি: জন্মাষ্টমী উদ্যাপন, বিকেল সাড়ে চারটায়, সমিতির মিলনায়তনে।