ঢাকায় আজ
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি: অধ্যাপক বেগজাদী মাহমুদা নাসির রচিত তিন দেশ তিন জীবন বইয়ের মোড়ক উন্মোচন, বেলা ১১টায়, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে (৬ হাটখোলা রোড)।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি: প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে স্টুডেন্ট-অ্যালামনাই কংগ্রেস-২০১৬, বেলা আড়াইটায়, খামারবাড়ির কেআইবি কমপ্লেক্স মিলনায়তনে।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি): গণপ্রকৌশল দিবস-২০১৬ ও আইডিইবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পারিবারিক সম্মিলন ও রক্তদান কর্মসূচি, বিকেল তিনটায়, কাকরাইলে আইডিইবি ভবনে।
সেবা: শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে স্মরণসভা, সকাল ১০টায়, কলাবাগানের মহাত্মা গান্ধী স্মারক সদনে (১৬৬/বি, ডলফিন গলি)।
সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংহতি কমিটি: মহিমাগঞ্জে আদিবাসী-বাঙালি সম্মিলিত ভূমি উদ্ধার আন্দোলনে পুলিশ ও মহিমাগঞ্জ চিনিকল কর্তৃপক্ষের হামলা, গুলিবর্ষণ, অগ্নিসংযোগ ও নিহতের ঘটনায় নাগরিক তদন্ত দলের সংবাদ সম্মেলন, বেলা ১১টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।
ঢাকা ইমপিরিয়াল কলেজ: ২২তম ব্যাচের নবীনবরণ ও ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা, সকাল ১০টায়, কলেজ ক্যাম্পাসে।