ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজন্ম ৭১: সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন, সকাল সাড়ে ১০টায়, শাঁখারীবাজারে।
বাংলাদেশ যুব ইউনিয়ন: ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, সকাল আটটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
দ্য খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, ঢাকা: ৫৬তম বার্ষিক সাধারণ সভা, সকাল ১০টায়, বটমলী হোম অরফানেজ টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে (তেজকুনীপাড়া)৷
আছিয়া আলী ফাউন্ডেশন: মেজর আবদুর গনির ৬০তম মৃত্যুদিবস উপলক্ষে আলোচনা সভা, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবে৷
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন: শুভ কঠিন চীবরদান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন-২০১৬, সকাল ছয়টায়, আন্তর্জাতিক বৌদ্ধবিহার, মেরুল বাড্ডায়৷