ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেপআপ ফাউন্ডেশন: আন্তর্জাতিক যুব সম্মেলন, বিকেল চারটায়, খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে৷

ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি): ‘স্ট্র্যাটিজিক লিডারশিপ ফর সাসটেইন্যাবল ইকোনমিক ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনারের সমাপনী, সকাল ১০টায়, বিইউবিতে৷

লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট): ‘প্রস্তাবিত খসড়া নাগরিকত্ব আইন (বিল) ২০১৬: নারী ও শিশুর অধিকার’ শীর্ষক মতবিনিময় সভা, বেলা তিনটায়, সিরডাপ মিলনায়তনে৷

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্যাব): ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও ক্র্যাব নাইট’ অনুষ্ঠান, সন্ধ্যা ছয়টায়, ক্যাবে৷

জাতীয় জাদুঘর: ইতালীয় শিল্পী তারশিতোর শিল্পকর্ম প্রদর্শনী, বেলা ১১টায়, সুফিয়া কামাল মিলনায়তনে৷

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি): ১২ বছর পূর্তি দিবস উপলক্ষে কর্মসূচির উদ্বোধন, বেলা ১টা ১০ মিনিটে, মিরপুর রোডের এইচআরপিবিতে৷