ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরাম: রোহিঙ্গা সমস্যা সমাধান ও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে মানববন্ধন, বেলা সাড়ে তিনটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।

সেন্টার অব সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ফাউন্ডেশন (সিএসইআরএফ): প্রবীণদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ‘গুরুজন আসর’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা তিনটায় নজরুল ইনস্টিটিউটে৷

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি: শিক্ষাপ্রতিষ্ঠানটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী, সকাল নয়টায়, রমনার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (এইবি) মিলনায়তনে৷

সাউথ এশিয়ান ফেমিনিস্ট নেটওয়ার্ক ও উদ্যমে উত্তরণে শতকোটির বিপ্লব: শান্তি, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারবিষয়ক দক্ষিণ এশীয় নারী দিবস উদ্‌যাপন, বিকেল সাড়ে পাঁচটায়, ছায়ানট মিলনায়তনে।