ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইতিহাস সম্মিলনী: প্রতিষ্ঠানটির প্রথম ত্রিবার্ষিক সম্মিলন, সকাল ১০টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)৷
বাংলাদেশ সুপ্রিম কোর্ট: দুই দিনব্যাপী জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬-এর উদ্বোধন, সকাল ১০টায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মিলনায়তনে৷
সুশাসনের জন্য নাগরিক (সুজন): সংগঠনটির ষষ্ঠ জাতীয় সম্মেলন-২০১৬, সকাল ১০টায়, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে৷
নাগরিক ফোরাম: ‘স্বাধীন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাব: নাসিক নির্বাচন’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে৷