ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি: রামপাল প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব অপতৎপরতা বন্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।

বাঙলার পাঠশালা: ‘বাংলাদেশের সংবিধান ও বাংলা ভাষা’ শীর্ষক স্মারক বক্তৃতা ও আলোচনা সভা, বিকেল চারটায়, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট সেমিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

জঙ্গি-রাজাকার নির্মূল মঞ্চ: যুদ্ধাপরাধীদের কোনো সন্তানদের সরকারি কোনো দায়িত্বে না রাখার ঘোষণা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।

স্বাধীনতা সংসদ: ‘বিজয়ের ৪৫ বছর: আমাদের অর্জন’ শীর্ষক আলোচনা সভা ও সংগীতসন্ধ্যা, বিকেল পাঁচটায়, শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা একাডেমির মিলনায়তনে।

গণ আজাদী শিল্পীগোষ্ঠী: ১১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের জাতীয় বিজয় উৎসবের উদ্বোধন, বিকেল চারটায়, মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তমঞ্চ, সেগুনবাগিচায়।