ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলিক অধিকার সুরক্ষা কমিটি: ‘বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান: রাষ্ট্রের ভূমিকা, সামাজিক বৈষম্য ও ভূমি অধিকার’ শীর্ষক নাগরিক সভা, বেলা দেড়টায়, বিলিয়া মিলনায়তনে (বাড়ি নং ২২, রোড ৭, ধানমন্ডি)৷

ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলা: ‘শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক’ স্লোগানে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, সকাল সাড়ে ১০টায়, তেজগাঁওয়ের এফডিসিতে৷

কমরেড মণি সিংহ মেলা উদ্‌যাপন কমিটি: কমরেড মণি সিংহের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, বিকেল সাড়ে তিনটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে৷