ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক প্রতিরোধ কমিটি: ‘মানবাধিকার সমুন্নত রাখ মুক্ত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা কর’ স্লোগান নিয়ে সমাবেশ, বেলা দুইটায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে।
ঘাসফুল: ‘জাতীয় মহাবীর বঙ্গবন্ধু, ঐতিহাসিক আগরতলা মামলা ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ১০টায়, রায়েরবাজার উচ্চবিদ্যালয়ে।
গণসংহতি আন্দোলন: সংবিধানের ষোড়শ সংশোধনীর উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ, বিকেল সাড়ে চারটায়, প্রেসক্লাবের সামনে।
তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি: তোবা গ্রুপের মালিক দেলোয়ারের জামিন বাতিল করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে শ্রম মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ, বেলা ১১টায়, প্রেসক্লাবের সামনে শুরু।
ফ্রি থিংকারস ফোরাম: ‘অ্যামনেস্টি রিপোর্ট: বাংলাদেশে খুন-গুম-অপহরণ-মানবাধিকার ও বিচারব্যবস্থা’ শীর্ষক মুক্ত সংলাপ, সকাল সাড়ে ১০টায়, প্রেসক্লাবে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন: ঢাকার ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দখলের প্রতিবাদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান, বেলা সাড়ে ১১টায়, প্রেসক্লাবের সামনে শুরু।