ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটি: বাংলাকে রাষ্ট্রভাষারূপে প্রতিষ্ঠা এবং সর্বমুখী উন্নতিতে আহ্বান জানিয়ে গণসমাবেশ, বেলা সাড়ে তিনটায়, কেন্দ্রীয় শহীদ মিনারে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি: ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে র্যা লি, সকাল ৮টা ১৫ মিনিটে, জাতীয় জাদুঘর থেকে টিএসসি।
এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন: এবিএম মূসার ৮৬তম জন্মদিন উপলক্ষে আজীবন সম্মাননা ও স্মারক বক্তৃতা, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।
এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ: ‘একুশের ভাবনা: সেকাল ও একাল’ শীর্ষক আলোচনা সভা, বিকেল চারটায়, সোসাইটির মিলনায়তনে।
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ: একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে।