ঢাকায় আজ
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন: তোবা গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে সমাবেশ ও মিছিল, বেলা ১১টায়, প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ: কবি আবুল হাসানের ৬৭তম এবং কবি কাজী সালাউদ্দিনের ৬৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, সন্ধ্যা সাড়ে ছয়টায়, কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ: নারীদের প্রতি সহযোগিতা জোরদারের জন্য মতবিনিময় সভা, সকাল ১০টায়, সিরডাপ মিলনায়তনে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: ‘বাসযোগ্য ঢাকা চাই, সবার জন্য ঢাকা চাই’ শীর্ষক মতবিনিময়, বেলা ১১টায়, মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট: নবম শ্রেিণর ছাত্রী কুলসুমের আত্মহত্যায় প্ররোচনা দানকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, দুপুর ১২টায়, খিলগাঁও রেলক্রসিং থেকে।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি: সংবিধানের ষোড়শ সংশোধনী প্রস্তাব ও সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, বিকেল সাড়ে চারটায়, প্রেসক্লাবের সামনে।
সেন্টার ফর সেভ দ্য ভিকটিম: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উদ্যাপন, সকাল সাড়ে ১০টায় শহীদ মিনার থেকে শোভাযাত্রা, দুপুর ১২টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন।