ঢাকায় আজ
পরিবেশ বাঁচাও আন্দোলন: পলিথিন নিষিদ্ধের আইন কার্যকরের দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, কারওয়ান বাজারে পেট্রোবাংলা কার্যালয়ের সামনে।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি: রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত পরিবারের মা ও শিশুদের প্রতিবাদী অবস্থান, বেলা ১১টায়, প্রেসক্লাবের সামনে।
রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন: ‘গণতন্ত্র, গণমাধ্যম ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা, সকাল ১০টায়, তোপখানা রোডে শিশুকল্যাণ পরিষদের সম্মেলনকক্ষে।
ফিলাটেলিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ: ডাকটিকিট দিবস উপলক্ষে ডাকটিকিটের নিলাম, সকাল ১০টায়, জিপিওর ডাক বিভাগীয় সভাকক্ষে।
উদীচী: শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষে জয়নুল স্মারক বক্তৃতা, বিকেল চারটায়, শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে।
বিশ্বসাহিত্য কেন্দ্র: বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ, সকাল সাড়ে ১০টায়, শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে।