ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি প্রতিরোধ আন্দোলন: চলমান ঘুষ-বাণিজ্য, নিয়োগ-বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা, বিকেল সাড়ে তিনটায়, জাতীয় জাদুঘরের সামনে। আইন ও সালিশ কেন্দ্র: চতুর্থ জাতীয় বিদ্যালয় নাট্যদল (বিনাদ) সম্মেলন, বিকেল তিনটায়, মুক্তিযুদ্ধ জাদুঘরে।
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল: চতুর্থ জাতীয় আইসিটি ফেয়ার, সকাল আটটায়, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ধানমন্ডি ক্যাম্পাসে। তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি: প্রতিবাদী গান ও নাটক প্রদর্শন, বিকেল সাড়ে চারটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে।
গার্মেন্টস সংহতি ফেডারেশন: মামুন গার্মেন্টসের শ্রমিকদের বেতন ও বোনাসের দাবিতে মানববন্ধন, সকাল সাড়ে ১০টায়, প্রেসক্লাবের সামনে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট: কেন্দ্রীয় সম্মেলন, সকাল ১০টায়, শাহবাগে পাবলিক লাইব্রেরির উন্মুক্ত চত্বরে।
এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ: বাংলাদেশের উপন্যাসের সাংস্কৃতিক চেতনার রূপান্তরবিষয়ক বক্তৃতা, বিকেল চারটায়, এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে।