ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: সংগঠনটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, শিল্পকলা একাডেমীতে।
সেন্ট যোসেফ ডিবেটিং ক্লাব : সেন্ট যোসেফ ডিবেট ফেস্টিভ্যাল-২০১৪-এর উদ্বোধনী অনুষ্ঠান, দুপুর ১২টায়, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, মোহাম্মদপুরে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন : তাজরীনে অগ্নিকাণ্ডে নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন, বেলা সাড়ে ১২টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি : বেতন ও পদবিসংক্রান্ত জটিলতা নিরসনে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা, বেলা সাড়ে ১১টায়, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে।
সমাজতান্ত্রিক মহিলা ফোরাম: প্রীতিলতার ৮২তম আত্মাহুতি দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ, বেলা সাড়ে ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।