ঢাকায় আজ
বাংলাদেশ পরিবেশ আন্দোলন, পরিবেশ বাঁচাও আন্দোলনসহ ১৪ সংগঠন: ‘জাতীয় সমন্বিত বহুমাধ্যমভিত্তিক পরিবহন নীতিমালা, ২০১৩’ বাস্তবায়নের দাবিতে শোভাযাত্রা, সকাল নয়টায়, জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্ট: ‘কৃষি শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা চাই’ প্রচারাভিযান কর্মসূচির উদ্বোধন, সকাল সাড়ে ১০টায়, সিরডাপ মিলনায়তনে।
সম্মিলিত সামাজিক সাংস্কৃতিক পরিষদ: ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থানীয় নেতৃত্ব: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, বিকেল সাড়ে চারটায়, পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি): ‘অগ্রজের সঙ্গে একদিন’ শীর্ষক আড্ডা, বেলা ১১টায়, পিআইবির পুরানা ভবনের সেমিনার কক্ষে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়: তথ্য আপা প্রকল্পের ওয়েব পোর্টাল এবং উইমেন টিভির উদ্বোধন, বেলা তিনটায়, শাহবাগের গণগ্রন্থাগার মিলনায়তনে।