ঢাকায় আজ
সাংবাদিক আতাউস সামাদ স্মৃতি পরিষদ : আতাউস সামাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবে।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী : সংগঠনটির ঢাকা মহানগর সম্মেলন, সকাল ১০টায়, শাহবাগস্থ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) : শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব, সকাল সাড়ে নয়টায়, ডিআরইউ প্রাঙ্গণে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: সংগঠনটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র্যালি, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
গণজাগরণ মঞ্চ: যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত ঘোষণা ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-সমাবেশ, বিকেল চারটায়, শাহবাগ প্রজন্ম চত্বরে।
তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি : ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ-সমাবেশ, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
নজরুল একাডেমি: সংগীতশিল্পী ফিরোজা বেগমের মৃত্যুতে ‘নাগরিক শোকসভা ও নজরুল উৎসব’, সন্ধ্যা সাড়ে ছয়টায়, নজরুল ভবন, মগবাজারে।
টই টই প্রকাশন: ছড়ার বই ও ছড়াগানের সিডি ‘সারাবেলা টই টই’-এর প্রকাশনা অনুষ্ঠান। বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে (ষষ্ঠ তলা), বিকেল পাঁচটায়।