ঢাকায় আজ
পিপলস সার্ক পানি ফোরাম: ‘সামুদ্রিক পর্যটন ও পরিবেশ’ শীর্ষক আলোচনা সভা, সকাল ১০টায়, মৈত্রী মিলনায়তন, মুক্তি ভবনে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন: ‘নদীর জন্য পদযাত্রা’ কর্মসূচি, বেলা সাড়ে ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
ঘাসফুল: সাংবাদিক সন্তোষ গুপ্ত স্মরণে আলোচনা সভা, বিকেল পাঁচটায়, বিশ্বসাহিত্য কেন্দ্রের ফিল্ম মিলনায়তনে।
অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট: ভূমি অধিকার এবং আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষা শীর্ষক সেমিনার, সকাল সাড়ে ১০টায়, সিরডাপ মিলনায়তনে।
বাংলাদেশ টুরিজম বোর্ড: বিশ্ব পর্যটন দিবস ২০১৪ উপলক্ষে র্যালি, সকাল সাড়ে আটটায়, মৎস্য ভবনের সামনে।
সৃজন: ফেলে আসা দিনের বাংলা গান, সন্ধ্যা সাড়ে ছয়টায়, সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘরে।
সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল: সেন্ট যোসেফ ডিবেট ফেস্টিভালের সমাপনী অনুষ্ঠান, বিকেল চারটায়, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে।
বাংলাদেশ পর্যটন করপোরেশন: বিশ্ব পর্যটন দিবস ২০১৪ উপলক্ষে ‘সমাজভিত্তিক পর্যটন উন্নয়ন-বাংলাদেশ প্রেক্ষিত’ সেমিনার, বিকেল চারটায়, ব্যাংকুয়েট হল, হোটেল অবকাশে।
লেক সার্কাস উচ্চবিদ্যালয়: ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভা, বিকেল পাঁচটায়, স্কুল প্রাঙ্গণে।