ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি: ঈদের আগে সব তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম : বিয়ের বয়স না কমানো ও শিশু অধিকার খর্ব করার মতো আইন না করার দাবিতে মানববন্ধন, বেলা সাড়ে ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ শিশু অধিকার ফোরাম : শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শ্রমজীবী শিশুদের সঙ্গে সাংবাদিকদের সংলাপ অনুষ্ঠান, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবে।
বাংলার মুখ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে।