ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ বাঁচাও আন্দোলন: পলিথিন নিষিদ্ধ আইন কার্যকর করার দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, মালিবাগ বাজারের সামনে।
জাতীয় প্রেসক্লাব: ‘বাংলাদেশের সাংবাদিকতা ও জাতীয় প্রেসক্লাব’ শীর্ষক সেমিনার, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।
বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি: ‘বাংলাদেশ কমিউনিটি ফার্মেসির বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার, বেলা ১১টায়, রাওয়া কনভেনশন হল, মহাখালীতে।
কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা: শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, সকাল সাড়ে নয়টায়, ২২/১ তোপখানা রোডে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট: ভাষাসৈনিক আবদুল মতিন স্মরণানুষ্ঠান, বিকেল চারটায়, কেন্দ্রীয় শহীদ মিনারে।
সেন্টার ফর নিউরো-ডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন: ‘ম্যানেজিং চিলড্রেন উইথ এএসডি ইন সিএনএসি অ্যান্ড কোরিয়ান এক্সপেরিয়েন্স’ শীর্ষক সেমিনার, সকাল নয়টায়, মিলন হল, বিএসএমএমইউতে।