ঢাকায় আজ
উদীচী শিল্পীগোষ্ঠী: গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে ১৮ সংগঠনের ‘ফিলিস্তিনি সমাবেশ’, বিকেল সাড়ে চারটায়, শাহবাগে।
ড্যাব: চিকিৎসক সমাবেশ ও ইফতার, বিকেল চারটায়, জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি: মুক্তিযুদ্ধের সংগ্রামের নায়ক আব্দুশ শহীদের সন্তানেরা ঢাকার হাতিরঝিল দেয়ালে অবরুদ্ধ কেন? প্রতিকার চেয়ে মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বঙ্গবন্ধু পরিষদ: ‘ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়’ শীর্ষক আলোচনা, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবে।
বেসিস: নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠান ও ইফতার, বিকেল সাড়ে চারটায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
ইসলামিক রিলিফ: বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্ব এতিম দিবস পালন, বিকেল সাড়ে চারটায়, ব্র্যাক সেন্টার ইনে।
বায়রা: বায়রার ইফতার, বিকেল পাঁচটায়, বেইলি রোডের অফিসার্স ক্লাবে।
নৌকা সমর্থক গোষ্ঠী: চলমান রাজনীতি নিয়ে আলোচনা, সকাল ১১টায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে।