ঢাকায় আজ
পোস্ট কার্ডস ফ্রম দ্য ফিউচার: সুবিধাবঞ্চিত প্রান্তিক শিশুদের তোলা আলোকচিত্র প্রদর্শনী, বেলা তিনটায়, দৃক গ্যালারিতে (বাড়ি-৫৮, রোড ১৫/এ, নতুন ধানমন্ডি)।
ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র: ভাষাসৈনিক আবদুল মতিন স্বরণে আলোচনা সভা, বিকেল সাড়ে চারটায়, ২২/১, তোপখানা রোড, বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদে।
জাতীয় শ্রমিক লীগ: সংগঠনটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা তিনটায়, বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলার দাবিতে যাত্রী সমাবেশ, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
শামসুর রাহমান স্মৃতিপরিষদ: কবি শামসুর রাহমানের ৮৬তম জন্মদিন উদ্যাপন, বিকেল পাঁচটায়, বাংলা একাডেমির রবীন্দ্র চত্বরে।
ঢাকা বিশ্ববিদ্যালয়: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৪ উদ্যাপন, সকাল ১০টায়, ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)।