ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমি: জাতীয় অধ্যাপক সালাহ্উদ্দীন আহমদের মৃত্যুতে নাগরিক শোকসভা, বিকেল সাড়ে চারটায়, একাডেমির মিলনায়তনে।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি: হেমন্তের বইমেলার উদ্বোধন, বিকেল চারটায়, পাবলিক লাইব্রেরির উন্মুক্ত চত্বরে।
ঢাকা বিশ্ববিদ্যালয়: হেদায়েতুন নেসা মেমোরিয়াল বৃত্তি প্রদান অনুষ্ঠান, বেলা ১১টায়, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
নটর ডেম কলেজ নাট্যদল: অফ ট্র্যাক ক্যাফে ষষ্ঠ জাতীয় নাট্য কর্মশালা ও উৎসব-২০১৪-এর উদ্বোধন, বেলা দুইটায়, কলেজের মিলনায়তনে।