ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব উন্নয়ন অধিদপ্তর: ‘জাতীয় যুব দিবস-২০১৪’ উদ্যাপন উপলক্ষে সাইকেল শোভাযাত্রা, সকাল সাতটায়, মানিক মিয়া এভিনিউয়ে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ: সংগঠনটির ২৫ বছর পূর্তি উৎসব, বেলা সাড়ে তিনটায়, বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে।
জাতীয় কবিতা পরিষদ: মাইকেল-রবীন্দ্রনাথ-নজরুল উৎসব, বিকেল চারটায়, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান, সোবহানবাগে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী: ভাষাসংগ্রামী আবদুল মতিনের স্মরণে সভা, সন্ধ্যা ছয়টায়, উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ হওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা): হাজারীবাগ থেকে ট্যানারিসমূহ নির্ধারিত সময়ে সাভারে স্থানান্তরের দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, হাজারীবাগের ট্যানারি মোড়ে।