ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবেন্দ্র নারায়ণ লারমার ৩১তম মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি: ‘মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন ও সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে।
ব্রতী: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশে এক আলোকচিত্রী ও তাঁর দুই ভাগনির ওপর হামলার প্রতিবাদে সভা, বিকেল তিনটায়, কেন্দ্রীয় শহীদ মিনারে।
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি: তৃতীয় লিঙ্গের মর্যাদাপ্রাপ্তির বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘হিজড়া শোভাযাত্রা’, বিকেল তিনটায়, জাতীয় প্রেসক্লাব থেকে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম): ‘এথিকস ইন ব্যাংকিং’ শীর্ষক ১৪তম নুরুল মতিন স্মারক বক্তৃতা, সন্ধ্যা সাড়ে সাতটায়, মিরপুরে বিআইবিএম ক্যাম্পাসে।