ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলি ফ্যামিলি প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী: ডা. শামারুখের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন, বেলা দুইটায়, জাতীয় মানবাধিকার কমিশনের সামনে।
কাজী আরেফ ফাউন্ডেশন: কাজী আরেফ হত্যা মামলার রায় দ্রুত বাস্তবায়ন ও পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, সকাল সাড়ে ১০টায়, প্রেসক্লাবের সামনে।
আইন ও সালিশ কেন্দ্র: শিশু অধিকার কনভেনশনের ২৫ বছর; ‘করার আছে আরও’ শীর্ষক আলোচনা, সকাল ১০টায়, বিয়াম ফাউন্ডেশনের মাল্টিপারপাস হলে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন: গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি: অধ্যাপক শফিউল হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বেঙ্গল গ্যালারি: শিল্পী কালিদাস কর্মকারের একক চিত্র প্রদর্শনী, সন্ধ্যা ছয়টায়, বেঙ্গল শিল্পালয়ে।
কল্পনায় বিশ্ব: হে ফেস্টিভ্যালের উদ্বোধন, সকাল সাড়ে ১০টায়, বাংলা একাডেমি প্রাঙ্গণে।