ঢাকায় আজ
গণসংহতি আন্দোলন: গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, বেলা সাড়ে তিনটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি: সংগঠনটির অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে উন্মুক্ত চলচ্চিত্র উৎসব, সন্ধ্যা সাড়ে পাঁচটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীতে অবস্থিত ছবিরহাটে।
প্রতিবন্ধী নাগরিক সংগঠন পরিষদ (পিএনএসপি): সকল পর্যায়ে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে মানববন্ধন, বেলা তিনটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
তমদ্দুন মজলিস: ‘শোষণ-নির্যাতনের বিরুদ্ধে মওলানা ভাসানীর সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভা, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবে।
বিকল্পধারা বাংলাদেশ: সংগঠনটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বেলা তিনটায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব): ‘গণতন্ত্র-উন্নয়নে তারেক রহমান’ শীর্ষক আলোচনা সভা, বেলা আড়াইটায়, জাতীয় প্রেসক্লাবে।