ঢাকায় আজ
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ: অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী স্মরণসভা, সন্ধ্যা সাতটায়. ছায়ানট সংস্কৃতি-ভবনে।
এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ: জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বক্তৃতা, বিকেল চারটায়, এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে।
ডেইলি স্টার: শাহ জামান মজুমদারের গেরিলা বইয়ের মোড়ক উন্মোচন, বিকেল পৌনে পাঁচটায়, বাংলা একাডেমিতে।
সামাজিক আন্দোলন: সংসদে উত্থাপিত তিন পার্বত্য পরিষদ সংশোধনীসংক্রান্ত তিনটি বিল প্রত্যাখ্যান করে মানববন্ধন, বেলা ১১টায়, শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়: ধর্মনিরপেক্ষতা এবং বিশ্বাসনির্ভর উন্নয়নবিষয়ক আলোচনা, সকাল সাড়ে নয়টায়, ব্র্যাক সেন্টারে।
রামরু: সমুদ্রপথে অবৈধ অভিবাসন ও অভিবাসন আইনের প্রয়োগ নিয়ে আলোচনা, বেলা তিনটায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।
আইইউসিএন: এশিয়ায় শকুনের সংখ্যা বাড়ানোর উপায় নিয়ে আন্তর্জাতিক সম্মেলন, সকাল ১০টায়, সোনারগাঁও হোটেলে।
বাংলাদেশ ইন্ডিয়া সিটিজেন সোসাইটি: ‘বাংলাদেশ-ভারত বন্ধুত্ব উভয় দেশের আর্থসামাজিক উন্নয়নের সোপান’ শীর্ষক আলোচনা, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে।
সমাজসেবা অধিদপ্তর: শিশু আইন নিয়ে জাতীয় সেমিনার, সকাল সাড়ে নয়টায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
সমাজ-রূপান্তর অধ্যয়ন কেন্দ্র: আবদুল করিম সাহিত্যবিশারদ দ্বাদশ স্মারক বক্তৃতা ‘ধর্ম-রাষ্ট্র, মানুষ ও স্থাপত্য’, বিকেল চারটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার হলে।