ঢাকায় আজ
সিপিবি-বাসদ: গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির চক্রান্তের প্রতিবাদে সমাবেশ, বিকেল চারটায়, প্রেসক্লাবের সামনে।
ট্রেড ইউনিয়ন ফেডারেশন: তাজরীন ফ্যাশনে আগুনে পুড়ে শ্রমিক হত্যার দায়ীদের শাস্তির দাবিতে সমাবেশ, বেলা তিনটায়, প্রেসক্লাবের সামনে।
আরশীনগর ফাউন্ডেশন: ‘কথা-কবিতা-গান’ শীর্ষক অনুষ্ঠান, বিকেল সাড়ে চারটায়, জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে।
বাংলা একাডেমি: জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মৃত্যুতে শোকসভা, বেলা ১১টায়, একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে।
জয়যাত্রা: যাত্রাবিষয়ক আলোচনা সভা, বিকেল সাড়ে পাঁচটায়, শিল্পকলা একাডেমীতে।
খান ফাউন্ডেশন: নারী পাচার এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা নিয়ে সেমিনার, বেলা আড়াইটায়, ওয়েস্টিন হোটেলে।
ব্রিটিশ কাউন্সিল: লেখক লুসি হকিংয়ের সঙ্গে মতবিনিময়, বিকেল চারটায়, ফুলার রোডে, ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে।
অ্যাকশনএইড: দলিত জনগোষ্ঠীর মানবাধিকার ও সামাজিক মর্যাদাবিষয়ক গোলটেবিল আলোচনা, সকাল ১০টায়, ডেইলি স্টার ভবনে।
জাইকা: ভূমিকম্পবিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, দুপুর ১২টায়, বিশ্বসাহিত্য কেন্দ্রের হলে।